ENGLISH LEARNING WITH SUMAN SIR

Header Ads Widget

Ads

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

৫০তম বিসিএস প্রবেশপত্র

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি সংশোধন

৫০তম বিসিএস পরীক্ষা–২০২৫ এর লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত সময়সূচিতে সংশোধন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তবে পরবর্তীতে নির্ধারিত সময় অনুযায়ী প্রবেশপত্র প্রকাশ করা হয়নি।

পরে কমিশনের পক্ষ থেকে নতুন করে জানানো হয়, আজ (২ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ চালু করা হয়েছে।

সূত্র: দৈনিক শিক্ষা ডটকম

ads